সিল্কি মুরগি সম্পর্কে বিভিন্ন তথ্য ও এর বৈশিষ্ট্য

সিল্কি মুরগি (Silkie chicken) জনপ্রিয়, প্রাচীন সৌখিন মুরগির একটি জাত। বর্তমানে এই জাতটি বিনোদন, প্রদর্শনী ও ঔষধি গুণাগুণ এর জন্য পালন করা হয়। এদের নরম তুলতুলে পালক বিদ্যমান। রেশমের মতো পালকের কারণেই এদের এমন (সিল্কি) নামকরন করা হয়েছে। ধারনা করা হয়, এই জাতটি প্রাচীন এশিয়াটিক মুরগীর একটি বংশধর।

যদিও সিল্কি মুরগি কয়েকশ বছর ধরে পৃথিবিতে বিচারনশীল, কিন্তু এদের সঠিক উৎপত্তিস্থল এখনো জানা যায়নি। ধারনা করা হয়, চীন, ভারত বা জাপানের উপসাগরীয় অঞ্চলে এদের আদিবাস। বিজ্ঞানীরা জানান, খ্রিষ্টপূর্ব ২০০ বছরেরও আগে চীনে এই মুরগি্র অস্তিত্ব দেখতে পাওয়া যায়। তারপর বাকি দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সিল্কির প্রথম উল্লেখ মেলে মার্কোপোলোর বৃত্তান্তে। সিল্কি মুরগির জাতটি 1887 সালে আমেরিকান পোল্ট্রি এসোসিয়েশন এর স্ট্যান্ডার্ডে অন্তর্ভুক্ত হয়।

সিল্কি-মুরগি
সিল্কি-মুরগি

বর্তমানে সিল্কি মুরগি বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় শোভাময় মুরগি হিসেবে স্বীকৃত। জাতটি সৌখিন এবং প্রদর্শনী উভয় উদ্দেশ্যেই পালন ও ব্রিডিং করানো হয়। সিল্কি মুরগির একটি ছোট (bantam) সংস্করণ আছে (মূলত ছোট জাতটিই বেশি জনপ্রিয়)। এটি সাধারণত প্রদর্শনী মেলায় প্রদর্শন করা হয়। নিচে এই জাতের মুরগির বৈশিষ্ট্য, আচরণ, মেজাজ  এবং সিল্কি মুরগীর সম্পূর্ণ প্রজনন তথ্য বর্ননা করা হলো।

সিল্কি মুরগি বৈশিষ্ট্য

সিল্কির সুনির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য রয়েছে। সিল্কি অত্যন্ত সুন্দর এবং শান্ত স্বভাবের একটি পাখি। এরা হালকা ওজনের, নরম তুলতুলে পালক দ্বারা আচ্ছাদিত। শিশুদের সাথে সিল্কি মুরগি বন্ধুত্বপূর্ণ আচরণ করে। শান্ত প্রকৃতির যতো মুরগি আছে, এদের মধ্যে সিল্কি অন্যতম। সিল্কি মুরগির ডিমে তা দেওয়ার প্রবনতা খুবই প্রবল।

এদেরকে দেখে মনে হয়, এরা যেন নরম তুলতুলে পশমের জামা পড়ে আছে। এদের পালকে বার্বিচেল (barbicels) অভাব আছে। বার্বিচেল সাধারণত মুরগির পালক প্রসারিত করে। এমন নরম তুলতুলে পালকের জন্য এরা মোটেও উড়তে পারেনা।

  • Leave a Comment